ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় চাঁদার দাবিতে বাড়ি নির্মানে বাধা নির্মান কাজ বন্ধ অসহায় পরিবারের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০১ ২২:১৬:৩৭
ভালুকায় চাঁদার দাবিতে বাড়ি নির্মানে বাধা নির্মান কাজ বন্ধ অসহায় পরিবারের ভালুকায় চাঁদার দাবিতে বাড়ি নির্মানে বাধা নির্মান কাজ বন্ধ অসহায় পরিবারের
ভালুকা প্রতিনিধিঃ-


ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের পায়তারা, চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজে বাঁধা প্রদান, হতদরিদ্রদের চাল আত্নসাৎ সহ একাধিক অভিযোগ উঠেছে কথিত নেতা শামসুল হক ও তার ছেলে মনিরের বিরুদ্ধে। ন্যায়বিচারের আশায় একাধিকবার স্থানীয় বিচারকদের দ্বারস্থ হয়েও নিরাশ হয়ে ফিরতে হয়েছে ভুক্তভোগীদের। অভিযোগ রয়েছে উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাবো এলাকার উজ্জ্বল মিয়া পৈতৃক সূত্রে প্রাপ্ত ৩৮ শতাংশ জমিতে প্রায় চার যুগ ধরে বসবাস করে আসছেন।


সম্প্রতি নিজেদের ভোগদখলীয় জমিতে নতুন বাড়ি নির্মাণ করতে গেলে শামছুল হক চাঁদা দাবি করেন। পরে উজ্জল মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শামসুল হক ও মনিরের বাঁধার মুখে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে ওই একই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের হীরালাল গংদের বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারায় লিপ্ত রয়েছে মনির। হীরালাল বাড়ি করতে গেলে শামছুল হক ও মনির ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ হীরালালের। চাঁদা দিতে না পারায় মনির ও তার পিতা হীরালালের বাড়ীর কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের অভিযোগ কিছুদিন আগে অসহায় হতদরিদ্রদের রিলিফের চাল আত্নসাৎ করেছিলেন অভিযুক্ত এই মনির।


এসব বিষয়ে স্থানীয়রা সাবেক চেয়ারম্যানের কাছে বিচার চেয়ে বার বার ব্যর্থ হয়ে ফিরেছেন বলে দাবি একাধিক ভুক্তভোগীদের। মনিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্শন করেছেন। তারা মনিরের অত্যাচার থেকে বাচতে চায়। নিপীড়িত ভুক্তভোগীসহ এলাকাবাসী অতি দ্রুত মনিরকে আইনের আওতায় নিয়ে এসে নির্যাতিতদের পাশে দাড়ানোর দাবি জানান!

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ