মুলাদীর কাজিরচর ইউনিয়ন জাতীয়তাবাদী জিয়া মঞ্চ দলের আহবায়ক কমিটি গঠন।
মুলাদীর কাজিরচর ইউনিয়ন জাতীয়তাবাদী জিয়া মঞ্চ দলের আহবায়ক কমিটি গঠন।
মুলাদী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ দলের কাজিরচর ইউনিয়ন শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার খান। মুলাদী উপজেলা জাতীয়তাবাদী জিয়া মঞ্চ দলের আহবায়ক মোঃ মাসুদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মশিউর রহমান বেল্লাল, আক্তার আকন, পৌরসভা কৃষকদল সভাপতি আল আমিন রাড়ী, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায় রুহুল আমিন খান, উপজেলা মৎস্য দল সভাপতি আবুল কালাম মাঝি, পৌরসভা মৎস্য দল সভাপতি ইব্রাহিম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় তারেক, মুলাদী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল সিকদার, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব কবির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা জুবায়ের হোসেন রাড়ী। মুলাদী উপজেলা জাতীয়তাবাদী জিয়া মঞ্চ দলের আহবায়ক মাসুদ মৃধা, সিনিয়র যুগ্ম আহবায় মোফাজ্জল চাপরাশি, সদস্য সচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ নুরুল হুদাকে আহবায়, মোঃ সিদ্দিকুর রহমান মৃধাকে সিনিয়র যুগ্ন আহবায়ক, শাহাদাত হোসেন কাজলকে যুগ্ন আহবায়, মোঃ জসিম উদ্দিনকে সদস্য সচিব ও মোঃ আনিস মোল্লাকে ১ নং সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল সাত্তার খান নবগঠিত কমিটির উদ্দেশ্যে বলেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করে যেতে হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স