ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০১ ১৬:৩১:৩৩
কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস শুক্রবার কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস শুক্রবার
স্টাফ রিপোর্টার:


নেত্রকোণার কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা স্মরণসভা, অসুস্থ শিল্পী এবং ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর। শুক্রবার (৩ জুলাই) বেলা ৩টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি অসুস্থ শিল্পী ও ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।বিশেষ অতিথি থাকবেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম।


আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঞা এবং সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা (মজনু)। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন লোকসাহিত্য গবেষক অধ্যক্ষ গোলাম মস্তোফা। এছাড়া আলোচক হিসেবে থাকবেন নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী এবং বাংলা একাডেমির লোকসাহিত্য সংগ্রাহক শিল্পী আবুল বাশার তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান।অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গীতিকবি মো. আব্দুল হাই সেলিম।

উল্লেখ্য, সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদার ১৮৯৮ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালের ২৯ জুন মৃত্যুবরণ করেন। লোকসাহিত্য ও বাউল ধারার বিকাশে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ