ব্রাহ্মণপাড়ায় পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার আল্লাহর ৯৯ নাম চত্বরে মানবতার সেবা সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার সেবা সংগঠনের সভাপতি আক্তার হোসেন।
অনুষ্ঠানে পবিত্র কারবালার শহীদদের আত্মত্যাগ, মানবতা, সত্য ও ন্যায়ের আদর্শ তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সভাপতির বক্তব্যে আক্তার হোসেন বলেন, মানবতার সেবা সংগঠন দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের আস্থা অর্জন করেছে।
তিনি জানান, সংগঠনের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের বই-খাতা প্রদান এবং প্রতি ঈদে ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক, কোষাধ্যক্ষ নাসির, সদস্য জামাল উদ্দিন, নান্টু, ফরিদ উদ্দিন, ফিরোজা আহমেদ, দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছিন্নমূল মানুষ। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স