ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী পৌরসভায় ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০১ ০৬:১২:২৯
ফুলবাড়ী পৌরসভায়  ৬২ কোটি ৬৮ লাখ টাকার  বাজেট ঘোষণা অনুষ্ঠিত ফুলবাড়ী পৌরসভায় ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠিত
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;


দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানিকভাবে ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার বাজেট ঘোষণা করেন, পৌর প্রশাসক ছামিউল ইসলাম। এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ পদস্থ সকল কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয় , অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা, সড়ক, ড্রেনেজ ও আলোকসজ্জাসহ বিভিন্ন খাতে প্রস্তাবিত বাজেটের দিকনির্দেশনা তুলে ধরা হয়। পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।


বাজেট ঘোষণার মাধ্যমে নাগরিকবান্ধব সেবা নিশ্চিত এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ