নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা
নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা
নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-
নওগাঁর মান্দা উপজেলার বিলদুবলা গ্রামে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- বাদী মো. খাদেমুল ইসলাম (৩২), তার স্ত্রী মোছা. সাবিনা (৩০), মোছা. বিউটি (২৩) মোছা. হানিফা (২৫) মো. হাকিম আলী (২৭) ও মো. জহুরুল ইসলাম (৩০) । তাদের সবার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিলদুবলা গ্রামে। আহতদের প্রথমে মান্দা ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত হাকিম আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত তারা চিকিৎসা নেন বলে জানা যায়। গত বুধবার ২৪ জুন রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ১৩ জন ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মো. খাদেমুল ইসলাম। মামলা নম্বর সি.আর- ৫৯৮/২৬ মান্দা। মোকাম বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২, নওগাঁ মামলাটি গ্রহণ করেছে। মামলার উল্লেখিত ১৩ জন অভিযুক্তরা হলেন- ১) মো. নেজাম (৩৫), পিতা মো. খুদু প্রাং৷ ২) মো. রাজু (৪৫), পিতা মো. নেজাম। উভয় সাং- পিড়রা। ৩) মো. শিপন (৫৫), পিতা মো. লিটন। ৪) মো. লিটন (২৫), পিতা মৃত আব্দুল হান্নান। ৫) মো. লিটন (৪৭), পিতা মো. আয়েন আলী। ৬) মো. লিখন (৩৫), পিতা মো. রহিদুল। ৭) মো. মিনহাজ (২৫), পিতা মো. রহিদুল। ৮) মো. ইমন (৪৮), পিতা মো. রহিদুল। ৯) মো. বকুল (৪২), পিতা মো. আবুল হোসেন। ১০) মো. সাগর (৫২), পিতা মো. নেজাম। ১১) মো. মিম (৪২), পিতা মো. নেজাম ও ১২) মো. শাহীন (২২), পিতা মো. শাহাবুল। সর্ব সাং বিলদুবলা, পো: মৈনম, মান্দা, নওগাঁ। ও ১৩) মো. সাদেক (৫৫), পিতা- মৃত মঞ্জিলা। সাং- পিড়রা, পো: মৈনম, মান্দা, নওগাঁ। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী খাদেমুল ইসলামের কাছে ১ ও ২ নম্বর অভিযুক্ত মো. নেজাম ও মো. রাজুসহ অন্যরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত ২৪ জুন রাত ৯ টার দিকে অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও চাইনিজ কুড়াল নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।
বাধা দিতে গেলে পরিবারের সকলকে হত্যার উদ্দেশ্যে আতর্কিত ভাবে মারপিট শুরু করে এবং সোকেসের লকার ভেঙে নগদ ৩ লাখ ৭৪ হাজার টাকা, প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও জমির দলিলপত্র লুট করে নিয়ে যায়। বাদী জানান, হামলার সময় তিনি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাওয়ার সময় আসামিরা বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ভুক্তভোগী মো. খাদেমুল ইসলাম আরো বলেন, মামলায় উল্লেখিত অভিযুক্তরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি উত্তেজিত হয়ে আমাকে মারপিট শুরু করলে নিজের জীবন বাঁচানোর তাগিদে আমি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাই। আমি আইন কে বিশ্বাস করি তাই আদালতে মামলা দায়ের করেছি।
সুস্থ্য তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চাই। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৭, ৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫, ৩৭৯, ৩৫৪, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।# নাদিম আহমেদ অনিক তারিখ- ৩০/০৬/২৬ মোবাইল- ০১৭১৯- ৭৯১৫১৮
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স