ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুব উন্নয়ন সংসদের উদ্যোগে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যৌথ প্রয়াস-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত*

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-৩০ ২২:১৭:৫৮
যুব উন্নয়ন সংসদের উদ্যোগে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যৌথ প্রয়াস-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত* যুব উন্নয়ন সংসদের উদ্যোগে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যৌথ প্রয়াস-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত*
 নিজস্ব প্রতিবেদক 


যুব উন্নয়ন সংসদের উদ্যোগে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যৌথ প্রয়াস-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যুব উন্নয়ন সংসদের উদ্যোগে "সামাজিক প্রতিরোধ, আইনের কার্যকর প্রয়োগ ও সচেতনতা : মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যৌথ প্রয়াস-শীর্ষক সেমিনার মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে অনুষ্ঠিত হয়। রাওয়া ক্লাবের সভাপতি কর্ণেল (অব.) আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যুবাইর মুহাম্মদ এহসানুল হক।


যুব উন্নয়ন সংসদের সদস্য সচিব ড. মোবারক হোসাইনের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. কামাল হোসেন এমপি, যুব উন্নয়ন সংসদের সদস্য মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম।


বক্তরা বলেন, মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে শিশু-কিশোর, তরুণ-তরুণী মাদকের সাথে জড়িয়ে পড়ছে। মাদক নিয়ন্ত্রণের পরিবর্তে মাদক নির্মূলে সরকারকে পদক্ষেপ নিতে হবে। বক্তরা আরও বলেন, মাদক নির্মূলের জন্য সর্বপ্রথম সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশ বন্ধ করতে হবে।

কিন্তু সরকার সেটি করতে বরাবরই ব্যর্থ। সরকার এটি জেনেও বন্ধ করছে না। কারণ এই মাদকের সঙ্গে সরকারের অনেক এমপি-মন্ত্রীরা জড়িত রয়েছে। রাজনৈতিক স্বদিচ্ছা ব্যতিত মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করা যাবে না। তাই সবার আগে প্রয়োজন রাজনৈতিক স্বদিচ্ছা। এছাড়াও নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের অভাবে মানুষ যাতে মাদকের সাথে জড়িয়ে না পড়ে সেই পদক্ষেপ নিতে হবে। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে বক্তারা আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে কর্ণেল (অব.) আব্দুল হক বলেন, মাদকের সূত্রপাত হচ্ছে সিগারেট। অথচ এই সিগারেটই সরকার বাংলাদেশে বন্ধ করতে পারেনি। মাদক কিভাবে বন্ধ করবে প্রশ্ন রেখে তিনি বলেন, পুরো জাতির ম্যাক্সিমাম লোক মাদকাসক্ত। তিনি বলেন, মাদক এমনি-এমনি নির্মূল হবে না।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেখানে দুর্নীতিগ্রস্ত সেখানে মাদক নিমূর্ল সম্ভব নয়। এজন্য আগে দুর্নীতি মুক্ত দেশ গড়তে হবে। দুর্নীতির সকল অপরাধের উৎস। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক (ড. মোবারক হোসাইন) সদস্য সচিব যুব উন্নয়ন সংসদ ঢাকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ