ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-৩০ ২১:১১:৫৭
ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে কলেজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুন নাহার চৌধুরী পিনু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ও মাহফুজ হোসেন।


পরে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ আলতাফ হোসেন, মাহবুবুর রহমান লিটন, মো. জামাল হোসেন ও মানস কুমার রায়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জোবেদা আফরোজ ও আতিকুল্লাহ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কলেজের শিক্ষক সুমন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন (আনু) সরদার, ইউনুস মিয়া, গাজী আব্দুল হান্নান, মাসুদ আলী হায়দার, শাহজাহান সরকার, মো. জামাল উদ্দিন, ইমন হোসেন ও ইমরান হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন মহালক্ষী পাড়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. হাবিবুর রহমান মমতাজী। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ