পঞ্চগড়ে তেঁতুলিয়া (ইউএনও) বিরুদ্ধে মিথ্যা ষড়যন্তমুলক অভিযোগে প্রতিবাদে মানববন্ধন ।
পঞ্চগড়ে তেঁতুলিয়া (ইউএনও) বিরুদ্ধে মিথ্যা ষড়যন্তমুলক অভিযোগে প্রতিবাদে মানববন্ধন ।
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও আফরোজ শাহিন খসরুর " বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে মানববন্ধন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ইউএনও আফরোজ শাহিন খসরু একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
তাদের দাবি, অভিযোগের বিষয়ে কোনো ধরনের তদন্ত ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় তারা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স