ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-৩০ ১৯:২০:২৯
বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার
ছবি রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:


বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সি এম এম আদালতে তোলা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবী রাজু হাওলাদার পলাশ তার জামিনের আবেদন করেন।

ঢাকার সি এম এম আদালতের (২৩ নং আদালত) বিচারক কামাল উদ্দিন জামিন না মঞ্জুর করে আসামী ফজলে রাব্বীকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


প্রসঙ্গত, দলীয় কোন পদপদবী না থাকলেও অদম্য মেধাবী,নম্র-ভদ্র ও আদর্শবান উদিয়মান ছাত্রনেতা হিসেবে পরিচিত ফজলে রাব্বী বানারীপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে ব্যাপক সক্রিয় ছিলেন। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে যেকোন একটি পদের প্রত্যাশী ছিলেন।

এদিকে দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফজলে রাব্বীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। ### রাহাদ সুমন,বরিশাল তারিখঃ৩০-০৬-২০২৬ইং

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ