ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-৩০ ১৭:৫৯:১৬
বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) রংপুর জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে| নতুন এই কমিটিতে জয় পাহান-কে সভাপতি এবং রিপন ধানোয়ার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে| ‎গতকাল মঙ্গলবার সকাল ৮.০০ ঘটিকায় রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘে এক সাংগঠনিক সভার মাধ্যমে এই কমিটি গঠন সম্পন্ন হয়| ‎ ‎বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান| ‎ ‎নবনির্বাচিত সভাপতি জয় পাহান ও সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার তাঁদের যৌথ প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| তাঁরা জানান, রংপুরের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক ভিত মজবুত করতে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন| ‎ ‎অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই সুযোগ্য নেতৃত্বের হাত ধরে রংপুরে আদিবাসী সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে| উক্ত সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ