দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত॥
দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
"অত্যাচারী জমিদার ও মহাজন নিপাত যাক, আদিবাসী অধিকার প্রতিষ্ঠা হোক"— এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বীরত্বপূর্ণ সিধু, কানু, চাঁদ ও ˆভরব এর বীরগাথা স্মরণে 'ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন-২০২৬' উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) সকাল ৯:০০ ঘটিকায় দিনাজপুর সদর উপজেলার কালিতলাস্থ দিনাজপুর প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়| দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব বাসিল ¯^পন কিস্কু|
দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক এবং বাংলাদেশ আদিবাসী পার্টি, সদর উপজেলা শাখার সভাপতি জনাব আরতি হাঁসদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ নূরনবী অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, দিনাজপুর, গোলাম নবী দুলাল সাধারণ সম্পাদক, দিনাজপুর প্রেস ক্লাব, জের্ভাস মারান্ডী সাধারণ সম্পাদক বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) দিনাজপুর জেলা শাখা| উত্তম কুমার সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যান ফ্রন্ট, দিনাজপুর জেলা শাখা, যোসেফ মুর্মু সভাপতি, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, দিনাজপুর জেলা শাখা, মি: তুলেন হাঁসদা প্রিন্সিপাল, টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, দিনাজপুর, মাইকেল মার্ডী প্রিন্সিপাল, নভারা সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, দিনাজপুর, ফিলিমন হেমব্রোম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) নবাবগঞ্জ উপজেলা শাখা|
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, জজ কোর্টের আইনজীবীগণ, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা| সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ সংগঠক ও নারী নেত্রী জনাব রেজিনা হাঁসদা| আলোচনা সভায় বক্তারা সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং আদিবাসীদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান| এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স