ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত॥

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-৩০ ১৬:৫১:৫৮
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদˆভরব এর বীরগাথা স্মরণে রংপুরে পালিত হলো ‘ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬’| দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), রংপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়| ‎ ‎গতকাল মঙ্গলবার সকাল ০৯:০০ ঘটিকায় রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়| ‎ ‎উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) রংপুর জেলা শাখার সভাপতি জয়বাবু পাহান| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিরামপুর, দিনাজপুর এবং বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান| ‎ ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: ‎শ্যামল মার্ডী সভাপতি, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), দিনাজপুর জেলা শাখা ও সভাপতি, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ| ‎রেভারেন্ড সখরীয ˆবরাগী পালক প্রধান, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ| ‎শীতলী রানী পাহান মহিলা সদস্যা (৪, ৫ ও ৬নং ওয়ার্ড), ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এবং সদস্যা, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), কেন্দ্রীয় কমিটি| ‎


ফ্লাবিয়াস হেমব্রম সদস্য (৫নং ওয়ার্ড), ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এবং সভাপতি, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), বিরামপুর উপজেলা শাখা| ‎নগেন্দ্রনাথ পাহান সদস্য (৮নং ওয়ার্ড), ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এবং সদস্য, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), দিনাজপুর জেলা শাখা| ‎জয় পাহান সভাপতি বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) রংপুর জেলা শাখা| ‎রিপন ধানোয়ার সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), রংপুর জেলা শাখা| ‎শ্রীমতি মিনা টপ্প্য মহিলা সদস্যা (১, ২ ও ৩নং ওয়ার্ড), লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ (বদরগঞ্জ, রংপুর) এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), বদরগঞ্জ উপজেলা শাখা| ‎উত্তম পাহান সভাপতি, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), রংপুর সদর উপজেলা শাখা|


‎ ‎আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য তুলে ধরেন এবং আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষা ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন| অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ