ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য ও হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ইমন শরীফ ও সজল খানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-৩০ ১৪:৫০:৫০
খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য ও হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ইমন শরীফ ও সজল খানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য ও হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ইমন শরীফ ও সজল খানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬
নিজস্ব প্রতিবেদক


খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ইমন শরীফ ও সজল খানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।


এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানির আভিযানিক দল অদ্য ২৯ই জুন ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ১৯:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি *১। মোঃ ইমন শরীফ (২৭),* পিতা: আবুল বাসার,সাং: মতিয়াখালী, এবং *২। মোঃ সজল খান (২৫),* পিতা: মোঃ হারুণ অর রশিদ, সাং: চানমারী বাজার, উভয় থানা: লবণচরা, জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করে।


মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, অত্র মামলার ভিকটিম রফিক গাজী (৪০), পিতা: মৃত রতন গাজী, সাং: দক্ষিণ লবণচরা, জেলা: খুলনা পেশায় একজন ট্রান্সপোর্ট এর ব্যবসায়ী। গত ১২/০৬/২০২৬ ইং তারিখ, আনুমানিক ১১:২০ ঘটিকার সময় ভিকটিম রফিক গাজী তার স্ত্রী ও সন্তানসহ লবণচরা থানাধীন মাথাভাঙা সাকিনস্থ রায়পাড়া আতিকের চায়ের দোকানের সামনে পৌছাইলে অজ্ঞাতনামা আসামিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিমের পথরোধ করে কিছু বুঝে উঠার আগেই পিস্তল দিয়ে গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।


ভিকটিমের স্ত্রী সন্তান এবং আশপাশের লোকজন দ্রুত ভিকটিমকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। একই তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকার সময় চিকিৎসাধীন থাকাবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী রিনা বেগম লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ