ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ বৈঠক : জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ বৈঠক : জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ বৈঠক : জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ বৈঠক মঙ্গলবার (৩০ জুন) সকালে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি’র সভাপতিত্বে মহানগরীর কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুস সবুর ফকির, এডভোকেট ড. হেলাল উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, মাওলানা ফরিদুল ইসলাম, এডভোকেট এস.এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আব্দুস সালাম, মাওলানা মোশাররফ হোসেন, ডা. আতিয়ার রহমান, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, শেখ শরীফ উদ্দিন আহমেদ, ড. মোবারক হোসাইন, আবু ওয়াফী, আমিনুর রহমান, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, মো. শহিদুল ইসলাম, আবদুল হাই, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম, হাফেজ রাশেদুল ইসলাম এমপি।
বৈঠকে বক্তরা বলেন, জুলাইয়ের আকাঙ্খা দুঃখজনকভাবে উপেক্ষিত হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের ফলে বিএনপি সরকার গঠন করলেও জুলাইয়ের চেতনা বিএনপি সরকারের মাঝে দেখা যাচ্ছে না। বরং সরকার ফ্যাসিবাদী ব্যবস্থার পুরোনো পথেই হাঁটছে। বিএনপি ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশন সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিয়ে দলীয় প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা এমনকি মসজিদ কমিটিও সরকার দলীয় লোকজন দিয়ে দখল করে নিয়েছে।
সর্বশেষ সরকার ইসলামী ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দখলের পয়তারা করছে। সর্বত্র বৈষম্যের বেড়াজাল বুনছে। সরকার এজন্যই গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করে পাশ কাটিয়ে গেছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না, কোনো আপোষ হবে না। জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতে ইসলামী বরাবরই আপোষহীন ভূমিকা অব্যাহত রাখবে। বৈঠকে, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি নির্ধারণ করা হয়।
আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স