ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে শোকবার্তা:

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৯ ২৩:৫৩:২৯
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে শোকবার্তা: গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে শোকবার্তা:
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে শোকবার্তা:


বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী, পাপেটশিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। তাঁর সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি চিত্রকলা, পাপেটশিল্প ও টেলিভিশন মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও শিল্পকলাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত তিনি সংস্কৃতির হাতিয়ার দিয়ে এই জাতির পাশে দাঁড়িয়েছেন। তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ আগামী প্রজন্মের কাছে চিরঅনুপ্রেরণা হয়ে থাকবে। শিল্পী মুস্তাফা মনোয়ার অমর।


তাঁর শিল্পকর্মের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন প্রতিটি বাংলাদেশির হৃদয়ে। শোকসন্তপ্ত পরিবার ও দেশের সাংস্কৃতিক অঙ্গনের সকলের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ