ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৯ ২০:৪৫:৪৯
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। একইসঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

 
সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এর আগে তিনি এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই সিআইসি প্রধানের দায়িত্ব পান আহসান হাবিব। দায়িত্ব নেওয়ার পর থেকেই বড় শিল্প গ্রুপগুলোর ‘কর ফাঁকি’ সামনে আনতে থাকেন তিনি।


ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর কর প্রশাসনে রদবদল আনে। ওই বছরের সেপ্টেম্বরে সিআইসি থেকে শুরু করে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়, যা এনবিআরের ইতিহাসে বিরল। এ রদবদলের অংশ হিসেবে তখনকার সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে বদলি করা হয়। তার স্থলে বসানো হয় তৎকালীন ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবকে।


আহসান হাবিব কর অঞ্চলের দায়িত্বে থাকা অবস্থাতেই আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ পরিবারের ব্যাংক হিসাব তলব ও কর ফাঁকি উদ্ঘাটনে কাজ শুরু করলে কিছুদিনের মাথায় তাকে গোয়েন্দা সংস্থায় পদায়ন করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে পদোন্নতি পেয়ে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পান তিনি। আহসান হাবিব ছাত্রজীবনে প্রতিটি ধাপে তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ