গৌরীপুর প্রেস ক্লাবে চেয়ার প্রদান করলো ফিউচার অব গৌরীপুর
আপডেট সময় :
২০২৬-০৬-২৯ ১২:১১:১১
গৌরীপুর প্রেস ক্লাবে চেয়ার প্রদান করলো ফিউচার অব গৌরীপুর
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে ফুলেল সংবর্ধনা ও চেয়ার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'ফিউচার অব গৌরীপুর'। শনিবার রাতে প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা ও চেয়ার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফিউচার অব গৌরীপুরের চীফ এডভাইজার মাসুদ করিম।
তিনি বক্তব্যে বলেন, ফিউচার অব গৌরীপুর একটি আর্থ-সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা মূলত এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়নে কাজ করবে| আগামী দিনে গৌরীপুরকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে তিনি স্থানীয় প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌরীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি কমল সরকার, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, সাবেক আহবায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সহ-সভাপতি আলী হায়দার রবিন, বর্তমান সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, সদস্য আনোয়ার হোসেন শাহীন, আরিফ আহাম্মদ এবং সাংবাদিক হুমায়ুন কবীর সুমন, মোখলেছুর রহমান, ফিউচার অব গৌরীপুরের চীফ প্রোগ্রাম অর্গানাইজার জাহাঙ্গীর হোসেন রক্তিম, সহকারী প্রোগ্রাম অর্গানাইজার মাজহারুল ইসলাম ও সহকারী প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল বাতেনসহ আরও অনেকেই।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স