উল্লাপাড়ায় হাওড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম আশরাফুল আলম
উল্লাপাড়ায় হাওড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম আশরাফুল আলম
আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাওড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম। সম্প্রতি বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্র নেতা এম আশরাফুল আলম। তাঁর সভাপতি মনোনীত হওয়ায় খবর প্রকাশের পর বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, আশরাফুল আলম তার যোগ্য নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষকদের দক্ষতা উন্নয়ন,পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম 'র অভিজ্ঞতা, দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, ‘নিজ গ্রামের একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। তার মাধ্যমে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।’ সভাপতি নির্বাচিত হওয়ায় আজ রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এম আশরাফুল আলম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এসময় উপস্থিতি ছিলেন,অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিদ্যালয়টির সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, পৌর ছাত্রদলের সভাপতি ইলিয়াস কাওসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মারুফ,রাসু-সহ অভিভাবক সদস্য এবং সকল ছাত্রছাত্রীবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স