ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচংয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৮ ১৮:০৪:০৬
বুড়িচংয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বুড়িচংয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।


কুমিল্লার বুড়িচংয়ে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ৮টায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ২১৯ টি কেন্দ্রে প্রায় ৫৮ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, এমটি ইপিআই, এইচ আই ইনচার্জ সহ বিভিন্ন কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্যপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মালেকুল আফতাব ভূইয়া জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার ২১৯ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ