ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ভালুকায় চালু হলো জাপানিজ স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৮ ১৩:২৭:১২
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ভালুকায় চালু হলো জাপানিজ স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ভালুকায় চালু হলো জাপানিজ স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-


দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাপানিজ স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (JSLT)। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ভালুকা সরকারি কলেজ গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সেন্টারটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জাপানের মতো উন্নত দেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতার কোনো বিকল্প নেই। এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র ভালুকার তরুণ-তরুণীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।


এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জাপানি ভাষা শিক্ষা, প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণদের জাপানসহ বিদেশের কর্মবাজারে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলাই জাপানিজ স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (JSLT)-এর মূল লক্ষ্য।

এর মাধ্যমে ভালুকার শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা নিজ এলাকায় থেকেই আন্তর্জাতিক মানের ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ পাবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ