ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকরাই এ দেশের চালিকাশক্তি, তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৮ ১২:২৬:২৩
কৃষকরাই এ দেশের চালিকাশক্তি, তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে কৃষকরাই এ দেশের চালিকাশক্তি, তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে
মোঃ অপু খান চৌধুরী।।


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রান্তিকসুবিধাবঞ্চিত কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে 'উপজেলা প্রশাসন' ও 'কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণপাড়া'-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ জসীম উদ্দিন বলেন, কৃষকরাই এ দেশের মূল চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমের হাত ধরেই একটু একটু করে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তাই কৃষকদের কোনোভাবেই অবহেলা করা চলবে না। কৃষি অফিসের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন পরামর্শ দিয়ে তাদের আরও স্বাবলম্বী করে তুলতে হবে।

কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবংবাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস এন্ড রেসপন্স প্রজেক্ট’ (বি-স্ট্রং)-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে এই আধুনিক কৃষি যন্ত্রপাতি (পাওয়ার টিলার, রিপারসহ অন্যান্য সামগ্রী) বিতরণ করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবদুল মতিন এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোখলেসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, এবং সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন।


এছাড়াও অনুষ্ঠানে বিএনপি তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষি যন্ত্রপাতি ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ