ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত॥
ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান| এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান| সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, শিশুদের অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত বিভিন্ন রোগ প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ| তিনি ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল বিভাগ, জনপ্রতিনিধি, ¯^াস্থ্যকর্মী, ¯ে^চ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান|
সভায় ক্যাম্পেইন বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, টিকাদান কেন্দ্রের ব্যবস্থাপনা, শিশুদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং ¯^াস্থ্যবিধি অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়| টিকা ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সি শিশুদের ১৭২০ জন ও ১২-৬৯ মাস শিশু দের ১৩ হাজার ৫০ জন কে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে| ফুলবাড়ীতে মোট ক্যাম্পের সংখ্যা ১৬৮টি| আগামী ২৮ জন্য রবিবার সফল করার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেছেন|
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান, এপিআই মোঃ খবির উদ্দিন| এছাড়ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের ¯^াস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভাটির সঞ্চলনায় ছিলেন, ফুলবাড়ী উপজেলা ¯^াস্থ্য কম্পেক্স এর ডেন্টাল সার্জেন মোঃ সাজেদুর রহমান| সভা শেষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করার লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স