ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে-সাইফুল আলম খান মিলন।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৭ ১৯:৫৯:৫৩
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে-সাইফুল আলম খান মিলন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে-সাইফুল আলম খান মিলন।
নিজস্ব প্রতিবেদক


ঢাকা-১২ আসনের যোগাযোগ ব্যবস্থা কার্যকর সংস্কারআধুনীকিকরণকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভব সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি আজ শনিবার ২৭ জুন তেজগাঁও দক্ষিণ এলাকায় টিআর প্রকল্পের আওতায় সংস্কারকৃত দু’টি সড়কের উদ্বোধনকালে এসব কথা বলেন।


উল্লেখ্য, সকালে তিনি তেজগাঁও মডেল স্কুল সংলগ্ন সড়কের উদ্বোধন করেন। পরে তেজগাঁও রেলস্টেশন এলাকার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত তেজগাঁও দক্ষিণ থানা আমির ও ২৬ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী, থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, জামায়াত নেতা ডা.তৌকিফুল ইসলাম, আব্দুল হক, আলী আকবর ও হাবিবুর রহমান, স্থানীয় প্রতিনিধি আবু হানিফ, ইকবাল পাটোয়ারী ও তেজগাঁও রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম প্রমূখ।

সাইফুল আলম খান মিলন বলেন, যে দেশ যত উন্নত সে দেশের যোগাযোগ ব্যবস্থা ততই আধুনিক ও গতিশীল। তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিকে সামনের দিকেই এগিয়ে নিতে হলে ঢাকা নগরী সহ সারাদেশেই যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। তিনি তেজগাঁয়ের যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এ এলাকার মানুষের ভোগান্তি দীর্ঘদিনের।


তাই নগরজীবনের দূর্দশা লাঘবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ করা হয়েছে। মূলত এটি একটি চলমান প্রক্রিয়া। তিনি কাজের মান বজায় রেখে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত কোন গতানুগতির রাজনৈতিক দল নয়।


আমরা মানুষের কল্যাণদূর্দশা লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ। আর অঙ্গীকারের পথ ধরেই আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা শুধু যোগাযোগ ব্যবস্থা নয় বরং পুরো দেশেই ইতিবাচক পরিবর্তন আনতে চাই। তিনি সে পরিবর্তনের ধারায় অংশ নিতে সকলকে শরীক হওয়ার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ