ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৭ ১৯:২২:২২
মেঘনায় ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেঘনায় ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বরিশাল ব্যুরো : মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা। ‎ শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে অবগত করা হয়। পরবর্তীতে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়। তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. সোলায়মান হোসেন বলেন, প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পাশ্ববর্তী থানাগুলোতে নিহতের ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে। ওসি আরও জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ২৭-০৬-২০২৬ইং

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ