ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক|

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৭ ১৬:১৪:৪৩
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক| খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক|
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লক্ষ ৪০ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেন| গতকাল শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে| আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ২ লক্ষ ৪০ হাজার টাকা|


বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ