বাঘার আড়ানীতে ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাঘার আড়ানীতে ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
রবিউল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলার ঝিনা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার রহমান (প্রভাষক)। আড়ানী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাতাব আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দীন আহম্মেদ শামিম সরকার, আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মানবতার ফেরিওয়ালা ফাউন্ডেশনের সভাপতি অলিভ এবং মহিলা দলের নেত্রী শাপলাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝিণা একটি প্রত্যন্ত এলাকা। গত ১৭ বছর সৈরাচারী শেখ হাসিনার আমলে তারা এ এলাকায় কোন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেনি। সত্যিকার অর্থে এ আঞ্চলের মানুষ খুবই অবহেলিত। এখানে কোন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ না থাকায় ৫-৬ কি: মি: পথপাড়ি দিয়ে শিশু, কিশোর-কিশোরীদের যেতে হয় বিদ্যালয়ে। নেই কোন খেলার মাঠ। এ এলাকায় এখনও কাঁচা রাস্তা বিদ্যমান। বৃষ্টি হলেই এ সকল রাস্তা দিয়ে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ে। সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম বিলাত আবেঘন বক্তব্যে গোরস্থানের বেহাল অবস্থার কথাও তুলে ধরেন।
এছাড়াও দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং জনগণের পাশে থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ (এমপি) আড়ানী ইউনিয়নের তথা ঝিনা এলাকার সব ধরনের উন্নয়নের আশ্বাস প্রদান করে বলেন, বিগত সময়ে সৈরাচার আওয়ামী লীগ সরকার এ এলাকার প্রতি দৃষ্টি দেয়নি। আমরা আগামী ০৫ বছরের মধ্যে সকল উন্নয়নমূলক কাজ আমরা করবো ইনশাল্লাহ।
এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এই বাংলার মাটিতে আওয়ামিলীগের কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স