ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ শুধু পরিবেশকে সবুজ করে না এটি মানুষের ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৭ ১৪:২৫:৪৯
গাছ শুধু পরিবেশকে সবুজ করে না এটি  মানুষের ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে এম এ মালিক গাছ শুধু পরিবেশকে সবুজ করে না এটি মানুষের ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে......... এম এ মালিক
নিজস্ব প্রতিবেদক


সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন বৃক্ষরোপণগাছের চারা বিতরণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না; এটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে।

তাই আজ যারা গাছের চারা গ্রহণ করছেন, তারা শুধু একটি চারা নয়, ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বও গ্রহণ করছেন। এম এ মালিক দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও ব্যক্তি পর্যায়ে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ এমদাদুল হক শরীফ, সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, উপজেলা কৃষি অফিসার গৌতম পাল, উপজেলা প্রকৌশলী আজিম উর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী মো. রিয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামীম, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক অলিউর রহমান, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ