ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কীর্তনখোলা নদীতে নৌ-তরী 'কুইন অফ উলানিয়া' উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৬ ২১:৩৮:৩৬
কীর্তনখোলা নদীতে নৌ-তরী 'কুইন অফ উলানিয়া' উদ্বোধণ কীর্তনখোলা নদীতে নৌ-তরী 'কুইন অফ উলানিয়া' উদ্বোধণ
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :


বরিশালের নদীভিত্তিক পর্যটনের লক্ষ্যে প্রথমবারের মতো, কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ তরী 'কুইন অব উলানিয়া' উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার নৌ-তরীতে চড়ে এর শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, 'সরকার পর্যটনকে জনপ্রিয় করতে, 'একটি গ্রাম একটি পণ্য 'এর আদলে, 'সাংস্কৃতিক গ্রাম' গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে বরিশাল ঝালকাঠির মৃৎশিল্প ও পাটি শিল্পকে ঘিরে পরিকল্পনা ইতোমধ্যে এডিবিতে দেয়া হয়েছে। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান, বরিশাল ও ভোলার নদ-নদী ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে।


এই সম্ভাবনায় বেসরকারি উদ্যোগে তৈরী, পর্যটন বোট 'কুইন অব উলানিয়া 'একটি অসাধারণ উদ্যোগ। আশা করছি অন্যান্য সবাই এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন। অনুষ্ঠানে 'কুইন অব উলানিয়া' পর্যটন বোটের স্বত্বাধিকারী, সৈয়দ রাজিউর রহমান চৌধুরী, বলেন, ২০২৫ সালের ২৭ জুন কুষ্টিয়া থেকে এই ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি সংগ্রহ করা হয়েছে। পরে সংস্কার করে ২০২৬ সালের ১৪ এপ্রিল চলাচলের উপযোগী করা হয়। এখানে সবকিছুই ঐতিহ্যবাহী কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। আমরা এই বোটটি শুধুমাত্র সাংস্কৃতিক ঐতিহ্যের পর্যটনের জন্যই ব্যবহার করবে না, চিকিৎসা ক্যাম্প ,আই ক্যাম্প কিডনি ক্যাম্পসহ দুর্গম চরে, স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য এটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে


অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, সরকার এই নৌ-তরীর বিশেষ সুবিধা ব্যবহার করে, শিশুদের শিক্ষামূলক নানা কার্যক্রম পরিচালনা করতে পারে। পরে কুইন অব উলানিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গদের নিয়ে কীর্তনখোলা নদীতে ভ্রমন শেষে আবার বরিশাল নদীবন্দরে ফিরে আসে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ