কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (৫৩)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিষ্ণুবল্লভ সোবহান বাজার এলাকার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধামশ্রেণী ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজ এলাকায় রফিকুল ইসলামসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এ সময় বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় উলিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় রফিকুল ইসলাম পলাতক আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স