ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ, ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৬ ১৮:০৫:২৬
শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ, ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ, ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নের স্বার্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার ২৫ জুন) এর অংশ হিসেবে উপজেলার ডগ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন বেঞ্চ এবং শ্রেণিকক্ষগুলোতে শিক্ষকদের জন্য চেয়ারের পরিবর্তে আধুনিক লেকচার ডায়াস প্রদান করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়গুলোতে পূর্বে পরিদর্শনের সময় শিক্ষার্থীদের চাহিদার ওপর ভিত্তি করে এই বেঞ্চগুলো সরবরাহ করা হয়। একই সঙ্গে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও কার্যকর করতে এবং শিক্ষার্থীদের শিখনঘাটতি দূরীকরণে সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রথাগত চেয়ারের পরিবর্তে লেকচার ডায়াস ব্যবহারের জন্য শিক্ষকদের উৎসাহিত করা হচ্ছে। শিক্ষা উপকরণ ও আসবাবপত্র বিতরণের পর বিদ্যালয় দুটির শ্রেণিকক্ষসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়।

সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। শ্রেণিকক্ষ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, প্রাথমিক শিক্ষার বুনিয়াদ শক্তিশালী করতে শ্রেণিকক্ষের পরিবেশ আরও আধুনিক ও কার্যকর করা জরুরি। শিক্ষকদের চেয়ারের পরিবর্তে লেকচার ডায়াস ব্যবহার পাঠদানে নতুন গতি আনবে এবং শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ সহজ করবে।

এটি বাস্তবায়নে কোনো বিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় সক্ষম না হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা হালিম পারভীন। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু মোঃ অপু খান চৌধুরী।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের খালে ডুবে ইয়াসিন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন বাড়ানী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশু ইয়াসিন পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে থাকা খালের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন জানান, শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদের

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ