ফুলকুঁড়ি আসর ইবি তারারমেলা শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
ফুলকুঁড়ি আসর ইবি তারারমেলা শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোরদের মাঝে আম, কাঁঠাল, লেবু, মেহেগুনী-সহ বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষধি ১২০ টি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কর্মসূচি শেষে শিশুদের নিয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়। যেখানে মৌসুমী ফল উৎসবে আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, ড্রাগনফল-সহ বিভিন্ন ফলের সমাহার দেখা যায়।
অনুষ্ঠানে তারারমেলা শাখার পরিচালক খন্দকার আহনাফুজ্জমানের পরিচালনায় উপস্থিত ছিলেন — ফুলকুঁড়ি আসরের সহকারি প্রধান পরিচালক আশরাফুল ইসলাম, বিজ্ঞান চক্রের পরিচালক মেহেদী হাসান মুন্না, কুষ্টিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক এবং কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আলিমুদ্দিন আলিম। এছাড়াও তারারমেলা শাখার সাবেক পরিচালক আহমদ আব্দুল্লাহ, সহকারী পরিচালক মুবাশ্বির আলম, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক ওয়াইসকুরুনী, দপ্তর সম্পাদক ইসমাইল সহ অন্যানরা উপস্থিত ছিলেন।
তারারমেলা শাখার পরিচালক খন্দকার আহনাফুজ্জামান বলেন, “গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আজকের এই কর্মসূচির আয়োজন করেছি। এখানে তারার মেলা শাখা থেকে আশে পাশে প্রায় ৩০ টি স্কুলের মাঝে গাছ লাগানো ও চারা বিতরণ করবো। এই কর্মসূচির মাধ্যমে আমরা ভবিষ্যত প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা ও সবুজ-শ্যামলী বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ববোধ জাগ্রত করার চেষ্টা করছি। এ বছর তারারমেলা শাখা প্রায় ৫০০০ গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে।
আমরা আশা করি এই কার্যক্রম সুন্দর ভাবে শেষ হবে। ফুলকুঁড়ি আসরের সহকারি প্রধান পরিচালক আশরাফুল ইসলাম বলেন, ফুলকুৃড়ি আসর শিশুদের বিকাশ নিয়ে পাঁচটি বিভাগে কাজ করে থাকে, যার মধ্যে অন্যতম হলো—কৃষি শিল্প বিজ্ঞান বিভাগ। এই বিভাগের অধিনে প্রতিবছর জুন-জলাই মাসে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। যা শাখা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে হয়ে থাকে। এ বছরেও এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে শিশু কিশোরদের অংশগ্রহণ করানোর মাধ্যমে তাদেরকে মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করার চেষ্টা করছি।
আমাদের প্রত্যাশা এই ছোট ছোট উদ্যোগ একদিন বড় সফলতা নিয়ে আসবে। তিনি আরও বলেন, আজ যে মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে এর মাধ্যমে আমরা শিশু কিশোরদের মৌসুমী ফলের স্বাদ গ্রহণ করানো ও এর উপকারীতা বোঝানোর চেষ্টা করছি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স