ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‎আন্ত:নগর বিজয় এক্সপ্রেসের ৩বগি গৌরীপুরে লাইনচ্যূত!

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৫ ১৫:১৩:১৮
‎আন্ত:নগর বিজয় এক্সপ্রেসের ৩বগি গৌরীপুরে লাইনচ্যূত! ‎আন্ত:নগর বিজয় এক্সপ্রেসের ৩বগি গৌরীপুরে লাইনচ্যূত!
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‎


জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে বুধবার (২৪জুন) রাত ১০টা ৪৪ মিনিটে ২৬ পয়েন্ট সিগন্যালে লাইনচ্যূত হওয়ার ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা নামতে গিয়ে লাফালাফি করে ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন শিশু বাচ্চার অবস্থা আশংকাজনক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ‎

দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম-গৌরীপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও গৌরীপুর-শালিহর সড়কের ক্রসিং পয়েন্টে ট্রেন দুর্ঘটনা ঘটনায় সড়কপথও বন্ধ রয়েছে। ‎ট্রেনের পরিচালক মাসুদ মিয়া জানান, আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশনে রাত ১০টা ২২টা মিনিটে প্রবেশ করে ও ১০ টা ৪২ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি ছাড়ার মাত্র ২মিনিটের মধ্যেই ট্রেনের পিছনের ৩টি বগি লাইচ্যূত হয়। ট্রেনের গতিও কম ছিলো। চালকও বিষয়টি বুঝতে পারে, দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিন বন্ধ করে দেওয়ায় ক্ষতি কম হয়েছে। ‎


তিনি আরও জানান, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তা এই মুর্হূতে বলতে পারবো না। তদন্তের পর বিষয়টি জানা যাবে। ‎ট্রেনের যাত্রী জামালপুরের আশরাফুল ইসলামের পুত্র ইফতেখার ইসলাম জানান, ট্রেনটির দুর্ঘটনা কবলিত শেষে ৩টি বগির দ্বিতীয় বগিতে ছিলাম। সবাই মালামাল আর কেউ জীবন নিয়ে লাফ দেয়। একই এলাকার নেওয়াজ আলী জানান, পিছনের বগি থেকে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের অতিরিক্ত দুলুনিতে ৭-৮জন আহত হয়েছে। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা খারাপ ছিলো। স্বজনরা বলেছে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাবে।

গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ট্রেনটি দুর্ঘটনার সাথে সাথে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার ও মালামাল যেনো হারিয়ে না যায়, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ