ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির প্রসারে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৫ ১৩:২৬:২১
পীরগঞ্জে মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির প্রসারে উপকরণ বিতরণ পীরগঞ্জে মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির প্রসারে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক


ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় রংপুরের পীরগঞ্জ উপজেলা-এ সুফলভোগীদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।গতো মঙ্গলবার (২৪ জুন ২০২৬) সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, পীরগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে ৪টি প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী খামার স্থাপন করা হয়। একই সঙ্গে ৪টি গৃহস্থালি পুকুরে মাছ চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ও সহায়তা সামগ্রী সুফলভোগীদের হাতে তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের প্রকল্পের মাধ্যমে প্রান্তিক মৎস্যচাষীরা সরাসরি উপকৃত হবেন এবং মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, যার মধ্যে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র সহকারী পরিচালক (মৎস্য), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাহমুদুল হাসান সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,আব্দুর রাজ্জাক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কাওসার রহমান পীরগঞ্জ উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সভাপতি মাহমুদ নবী চৌধুরী পলাশসিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম উপজেলা ললবিএনপির সংগঠনিক সম্পাদক সাহিনুজ্জামান শাহিন সাহেব এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মৎস্য উৎপাদন বৃদ্ধি আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদকে আরও জনপ্রিয় করতে সরকারের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ