প্রশিক্ষণ শেষে কিশোরীদের হাতে হাঁস-মুরগি ও নগদ সহায়তা
প্রশিক্ষণ শেষে কিশোরীদের হাতে হাঁস-মুরগি ও নগদ সহায়তা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দরিদ্র ও অসচ্ছল কিশোরীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ শেষে নগদ অর্থ, বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। রোববার (২১ জুন) সকাল ১১টায় গলাচিপা ব্র্যাক অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩২ জন অসচ্ছল কিশোরীর মাঝে জনপ্রতি ২০টি করে ৪৫ দিন বয়সী দেশি জাতের হাঁসের বাচ্চা এবং ২০টি করে ফাওয়ামী জাতের মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
এছাড়া অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে খামার ব্যবস্থাপনা ও প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে গলাচিপা ব্র্যাকের এরিয়া ম্যানেজার (দাবি) কমল কৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মকর্তা মুন্সি মো. ফারুক হোসেনের সঞ্চালনায় ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের কার্যক্রম কিশোরীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ব্র্যাকের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স