ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২১ ২০:৪১:২৪
সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় জড়িত সাতজন আসামিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গত ২০ জুন ২০২৬ তারিখ রাত ৮টা থেকে ২১ জুন ২০২৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জন, মাদক মামলার ১ জন আসামি, নিয়মিত পুরাতন মামলার ১ জন আসামি এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ১ জনকে আটক করা হয়। এ নিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।


সিরাজদিখান থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ