ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের নিয়ে ‘টিস্যু’ মন্তব্যের অভিযোগ অস্বীকার করে প্রেস নোট দিলেন রাজীব তালুকদার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২১ ১৭:২৫:৩৫
সাংবাদিকদের নিয়ে ‘টিস্যু’ মন্তব্যের অভিযোগ অস্বীকার করে প্রেস নোট দিলেন রাজীব তালুকদার সাংবাদিকদের নিয়ে ‘টিস্যু’ মন্তব্যের অভিযোগ অস্বীকার করে প্রেস নোট দিলেন রাজীব তালুকদার
স্টাফ রিপোর্টার : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজীব তালুকদার সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ‘টিস্যু’ মন্তব্য করার অভিযোগ অস্বীকার করে প্রেস নোট দিয়েছেন। রোববার (২১ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, সম্প্রতি ‘কেন্দুয়া মর্নিং নিউজ’ নাম ব্যবহারকারী একটি ফেইক আইডিসহ কিছু স্বার্থান্বেষী ও অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হচ্ছে, তিনি নাকি কেন্দুয়ার সাংবাদিকদের আমি টিস্যু মনে করি-এমন মন্তব্য করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে রাজীব তালুকদার বলেন, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। তাকে জড়িয়ে চালানো এসব প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি আরও বলেন, সরকারি কোনো বরাদ্দ সংক্রান্ত অনিয়ম বা দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা প্রমাণিত হলে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নিলে তিনি তা মেনে নেবেন। প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ প্রকাশের আগে ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান রাজীব তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ