ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে ছাত্রদলের নেতা ইয়াবাসহ গ্রামবাসীর হাতে আটক।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২১ ০৮:৫৫:২৫
বদরগঞ্জে ছাত্রদলের নেতা ইয়াবাসহ গ্রামবাসীর হাতে আটক। বদরগঞ্জে ছাত্রদলের নেতা ইয়াবাসহ গ্রামবাসীর হাতে আটক।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর

রংপুরে বদরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট গ্রামীণ ব্যাংক এলাকায় ১৫ পিস ইয়াবাসহ ওয়ার্ড ছাত্রদলের নেতা মো: সেলিমকে আটক করছেন এলাকাবাসী। আটক ছাত্রদল নেতা সেলিম ১ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি। তার আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বদরগঞ্জ থানার এসআই দিনেশ চন্দ্র।

এলাকাবাসীপুলিশ সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার খয়ের পুকুর হাট এলাকা থেকে ভ্যানযোগে সেলিম টেক্সের হাট দিকে আসছিলেন। পথে গ্রামীণ ব্যাংক সড়কের সামনে তাকে এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয়। এসময় তার পকেট থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। বদরগঞ্জ থানার এসআই দিনেশ চন্দ্র বলেন,আটক সেলিম বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ