একটি বারের জন্য সুযোগ চেয়ে মুলাদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মুলাদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আহমেদ বেলাল।।
একটি বারের জন্য সুযোগ চেয়ে মুলাদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মুলাদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আহমেদ বেলাল।।
মুলাদী প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুলাদী সদর ইউনিয়নে একটি বারের জন্য সুযোগ চেয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মুলাদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, ফ্যাসিস্ট সরকার দ্বারা বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা জুলফিকার আহমেদ বেল্লাল। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় মুলাদী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আবুল বাসার সাধারন সম্পাদক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, টিপু সরদার মুলাদী ইউনিয়ন বিএনপি নেতা, জাকির সরদার, মিন্টু হাওলাদার, সোহেল হাওলাদার, ইবরাহীম খান, রাকিব সরদার ইউনিয়ন ছাত্র দল সভাপতি, যুবদল নেতা শাহাদত সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ গঠনের নেতৃবৃন্দ।
এ সময় জুলফিকার আহমেদ বেল্লাল তার বক্তব্য বলেন, আমাকে একটিবার সুযোগ দিলে আমি মুলাদী সদর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করব এবং এ ইউনিয়ন থেকে মাদক,জুয়া, ইভটিজিং চিরতরে নির্মূল করব, তিনি আরো বলেন আমি আপনাদেরই সন্তান আপনাদেরকে ছেড়ে আমি মৃত্যুর আগ পর্যন্ত কোথাও যাবো না।
আলোচনা সভার শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স