ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের কল্যাণে মানবিক ও সাংগঠনিক ভূমিকা জোরদার করতে হবে : অ্যাডভোকেট হেলাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৯ ২১:০১:২৯
শ্রমিকদের কল্যাণে মানবিক ও সাংগঠনিক ভূমিকা জোরদার করতে হবে : অ্যাডভোকেট হেলাল শ্রমিকদের কল্যাণে মানবিক ও সাংগঠনিক ভূমিকা জোরদার করতে হবে : অ্যাডভোকেট হেলাল*
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে হেলাল বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে। তিনি নেতাকর্মীদের অসহায়, গরিব ও মিসকিন মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, একটি এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করে। তাদের সুখ-দুঃখে পাশে থেকে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। একইসঙ্গে একটি এলাকায় ধারাবাহিক সাংগঠনিক কাজ পরিচালনার মাধ্যমে সংগঠনকে ধীরে ধীরে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম।

তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও বেগবান করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর, অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর। আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর এবং অঞ্চল টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী। মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি জাফর ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সাংগঠনিক কার্যক্রম, শ্রমিক অধিকার, জনসম্পৃক্ততা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।


শিক্ষা শিবিরে মহানগরবিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে সংগঠনের আদর্শ, দায়িত্ব ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ