ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে পদক প্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক প্রকাশ ও দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৯ ২০:১১:৩৬
একুশে পদক প্রাপ্ত  কবি আল মুজাহিদীর ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক প্রকাশ ও দোয়া কামনা একুশে পদক প্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক প্রকাশ ও দোয়া কামনা
নিজস্ব প্রতিবেদক একুশে পদক প্রাপ্ত কবি ও কবিতা বাংলাদেশের সভাপতি কবি আল মুজাহিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এক যৌথ শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কবি আল মুজাহিদী আমৃত্যু ইসলামের একজন নিবেদিত প্রাণ হিসেবে ভূমিকা রেখেছেন। তিনি নিজের লেখা কবিতার মাধ্যমে দেশ, জাতি ও ইসলামের কথা তুলে ধরেছিলেন। তাঁর জীবন ও কর্ম ছিল প্রেরণার। উল্লেখ্য, কবি আল মুজাহিদীর জানাজা আগামীকাল শনিবার (২০ জুন) বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২টায় তাঁর মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেয়া হবে এবং জানাজা নামাজ শেষে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে মরদেহ দাফন করা হবে। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ