ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি*
ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি*
নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি* • দেশের অর্থনীতি ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিরোধীদল সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত - বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, “ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে”।
তিনি বলেন, ইসলামী ব্যাংক কেবলমাত্র একটি গতানুগতিক ধারার ব্যাংক নয়; বরং ইসলামী ব্যাংকের ওপর নির্ভর করে এদেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংক যেই অবদান রেখেছে সেই ধারা অব্যাহত রাখতে হলে ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
পতিত আওয়ামী লীগ এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে যেই অর্থ পাচার করেছে সেই অর্থ ফিরিয়ে আনতে হবে। এবং ইসলামী ব্যাংকের ভেতরে থাকা এস আলমের দোসরদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে সৎ ও যোগ্য আদর্শিক লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
“দেশের অর্থনীতি ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে”। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর জোনের বাছাইকৃত সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রায় সরকার দল ও বিরোধীদলকে সমান ভূমিকা রাখতে হয়। জামায়াতে ইসলামী সেই ভূমিকা রেখেই এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে সরকার যদি দেশ ও জাতির বিপক্ষে গিয়ে কোনো আধিপত্যবাদী গোষ্ঠীর মদদে চলে তবে সরকারকে সোজা পথে আনতে যা যা করণীয় জামায়াতে ইসলামী তা করবে। জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নের বরাবরই আপোষহীন উল্লেখ করে তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে সরকার সীমান্ত হত্যা এবং পুশইন বন্ধ করতে পারছে না। এমনকি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে বিদ্যমান কোনো সমস্যা সমাধানও করতে পারছে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা নিঃস্বার্থভাবে ভূমিকা রাখতে হয়। সেই নিঃস্বার্থ ভূমিকা রেখে জামায়াতে ইসলামীর কর্মীরা দায়িত্ব পালন করে আসছে। আগামীতেও জাতির যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন এমপি’র সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক ও কদমতলী মধ্য থানা আমীর মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরের আরও বক্তব্য রাখেন মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুফতি মহিউদ্দিন, কদমতলী জোনের সহকারী পরিচালক আব্দুর রহিম জীবন, যাত্রাবাড়ী থানা আমীর মাওলানা সাদিক বিল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোন টিম সদস্য মো. জাকির হোসেন, কদমতলী দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, শ্যামপুর দক্ষিণ থানা আমীর মো. কামরুল আহসান, শ্যামপুর পশ্চিম থানা আমীর মো. আসাদুল্লাহ শেখ সহ শ্যামপুর জোনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স