পীরগঞ্জে ২২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
পীরগঞ্জে ২২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
মোস্তফা মিয়া, পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জ উপজেলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রভাত চন্দ্র বর্মন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার ৩ নম্বর বড় দরগাহ ইউনিয়নের শাহাপাড়া হাজিপুর মৌজার হিন্দুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন প্রভাত চন্দ্র বর্মন।
পরে তাকে আটক করা হয়। আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে একটি লাল রঙের ছোট পটের ভেতর ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে ১৫টি গোলাপি এবং ৭টি হালকা গোলাপি রঙের ইয়াবা ছিল। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার ৬০০ টাকা।
আটক প্রভাত চন্দ্র বর্মন শাহাপাড়া হাজিপুর এলাকার মৃত শিরিশ চন্দ্র বর্মনের ছেলে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৯, তারিখ ১৯ জুন ২০২৬। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স