বাঙ্গালহালিয়ায় বিষপানে যুবকের মৃত্যু, চমেকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস
বাঙ্গালহালিয়ায় বিষপানে যুবকের মৃত্যু, চমেকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিষপানের ঘটনায় রিংকন বড়ুয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ম্রুংদং পাড়া গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন।
কিছুদিন আগে ছুটিতে নিজ বাড়িতে আসেন।
জানা গেছে, গত ১৬ জুন তিনি ভুলবশত মদ মনে করে বিষাক্ত পদার্থ(ঘাসের বিষ) পান করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় মিশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চমেক হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত রিংকন বড়ুয়া মিলন বড়ুয়ার ছেলে। তিনি অবিবাহিত ছিলেন।
তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার শিমুল দাশ বলেন, শুনেছি রিংকন বড়ুয়া ঘাসের বিষ পান করার বিষয়টি পরিবার জানতে পেরে দ্রুত খ্রিষ্টান মিশন হাসপাল পরে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এলাকাবাসী জানান, এ ঘটনায় এলাকায় শোকের সৃষ্টি হয়েছে। তারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স