ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় মাদকসহ আটক ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৮ ২২:৫০:৪৪
পূর্বধলায় মাদকসহ আটক ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড পূর্বধলায় মাদকসহ আটক ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাদকদ্রব্য সেবন সংরক্ষণের দায়ে মো. শাহিন মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলের দিকে পূর্বধলা উপজেলার বড়রিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শাহিন মিয়া ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি মজিদ নামেও পরিচিত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহিন মিয়ার বসতঘর থেকে তাকে মাদক সেবন ও সংরক্ষণেরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।


আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডাদেশ কার্যকর শেষে পুলিশ প্রহরায় শাহিন মিয়াকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ