ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৮ ২১:০৬:৫৫
হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে  ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

হিজরী নববর্ষ ১৪৪৮ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পাক পাজ্ঞাতন ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা মহররম, ১৭ জুন, বুধবার সন্ধ্যায় উপজেলার নয়ন আধুনিক কমিউনিটি সেন্টারে চান্দলা গাউছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: এ এস এম নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মো: মাছুম বিল্ল্যাহ মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ও কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা জেলা কমিটি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাওলানা এবিএম রেজাউল হক, উপাধ্যক্ষ, মহালক্ষী পাড়া সিনিয়র মাদ্রাসা,মাওলানা গোলাম মোস্তফা, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণপাড়া আলতাব আলী বেবি কেয়ার একাডেমীর প্রতিষ্ঠাতা মো : জসিম উদ্দিন মাষ্টার।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সদস্য সচিব মাওলানা সৈয়দ মোবারক হোসাইন ও মাওলানা মাসুম বিল্লাহ বাশারীর যৌথ উপস্থাপনায় এবং পাক পাজ্ঞাতন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মো: অলি উল্লাহ আত্ব তাহেরীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাহ মো : মালু মিয়া মাইজভান্ডারী, হাফেজ মাওলানা খায়রুল বাশার, ডা: মো: জাকির হোসাইন, ডা: মো: কবির হোসাইন, মাওলানা মো: মজিবুর বাশার সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে মিলাদ, কিয়াম, মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত, প্রতিযোগিতায় অংশ গ্ৰহণকারীদের মাঝে পুরষ্কার ও তাবারুক বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ