ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া-আটপাড়ায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি সংসদে উত্থাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৮ ১৬:৩৮:৫৪
কেন্দুয়া-আটপাড়ায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি সংসদে উত্থাপন কেন্দুয়া-আটপাড়ায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি সংসদে উত্থাপন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী জাতীয় সংসদে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার দূরবর্তী এলাকায় সাধারণ মানুষের দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জানতে চান, নেত্রকোণা জেলার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার দুর্গম ও দূরবর্তী এলাকায় সাধারণ মানুষের দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ এমপির এ উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

তারা মনে করেন, নতুন পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জরুরি মুহূর্তে পুলিশি সেবা প্রাপ্তি আরও সহজ হবে। জনগণের নিরাপত্তা ও সেবার স্বার্থে বিষয়টি সংসদে উত্থাপন করায় সংসদ সদস্য ড. আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ