ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের লালপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা ও মারপিট: এজাহারভুক্ত ৭।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৮ ১৬:৩০:১৫
নাটোরের লালপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা ও মারপিট: এজাহারভুক্ত ৭। নাটোরের লালপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা ও মারপিট: এজাহারভুক্ত ৭।
রাজশাহী বিভাগীয় প্রধানঃ

নাটোরের লালপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা চালিয়ে মা ও ছেলেকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুর রহিম বাদী হয়ে লালপুর থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন। ​অভিযুক্তরা হলেন—মো. আব্দুস সালাম মাস্টার, মোছা. সোনালী বেগম, মো. জামরুল ইসলাম, মো. মিঠু আলী, মো. রান্টু আলী, মো. রকি আলী এবং মো. রাকিব আলী। ​এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২০২৬ তারিখ বিকেল ৩টার দিকে উপজেলার বড়বাড়িয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আসামিরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মো. আব্দুর রহিমের বাড়িতে অনধিকার প্রবেশ করে তার ছেলে মো. রুহুল আমিন ও স্ত্রী মোছা. নিহারা বেগমকে গুরুতর জখম করে। আহতদের মধ্যে নিহারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং রুহুল আমিনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়াও হামলার সময় আসামিরা প্রায় ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে। ​এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ