কৃষক বাঁচলে দেশ বাঁচবে, গড়ে উঠবে গ্রামীণ জনপদ; খায়রুল হাসান
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, গড়ে উঠবে গ্রামীণ জনপদ; খায়রুল হাসান
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি প্রধান দেশ।একসময় কৃষিখাতই ছিল অর্থনীতির প্রাধানতম খাত। গ্রামীণ অর্থনীতির ভিত্তি হলো কৃষি।কিন্তু কৃষকরা কৃষি জমিতে যে পরিমাণ সময়, শ্রম ও অর্থ ব্যয় করে সেই পরিমান মুনাফা না পেয়ে আজ হুমকির মুখোমুখি।বর্তমান সরকারকে কৃষিখাতে প্রয়োজনীয় সহায়তা দেয়া প্রয়োজন।
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, গড়ে উঠবে গ্রামীণ জনপদ। মঙ্গলবার বিকালে কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ধাব গবেষণা থেকে সরবরাহ কৃত রোপা আমন ২০২৬ মৌসুমে কৃষকদের মাঝে বীজ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতের সিনিয়র আমীর মো: খায়রুল হাসান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- গাজীপুরে জেলা আইন বিষয়ক সম্পাদক মো: মুখলেছুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো: আরফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. তাজুল ইসলাম, পৌরসভা জামায়াতের আমীর মাওঃ আমিমুল এহসান, অ্যাড. লুৎফর রহমান প্রধান, হাফেজ কামরুল হাসান, মাওঃ আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৯২ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মোট ৪৬০ কেজি উন্নত বোরো আমন বীজ প্রদান করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স