ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৭ ১৯:২৭:৪৮
স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে বিদ্যালয় থেকে মেয়েকে আনতে যাওয়ার পথে বজ্রপাতে শারমিন বেগম (২৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন বেগম একই গ্রামের রায়হান মিয়ার স্ত্রী। তিনি বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহিরা তাসমিনের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ছুটি শেষে মেয়েকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে শারমিন বেগম বাড়ি থেকে বের হন। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মোস্তফা আল হুসাইন জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শারমিন বেগমকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইনসান মিয়াকে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ